Ad Code

বৃষ্টিতে ভেসে গেল বাংলাদেশের ম্যাচ, কঠিন হয়ে গেল যুবাদের সমীকরণ

 

বাংলাদেশ অনূর্ধ্ব–১৯ দলের এই ছবি ভারতের বিপক্ষে প্রথম ম্যাচে মাঠে নামার আগের
বাংলাদেশ অনূর্ধ্ব–১৯ দলের এই ছবি ভারতের বিপক্ষে প্রথম ম্যাচে মাঠে নামার আগেরআইসিসি

বৃষ্টিতে পরিত্যক্ত হয়ে গেল অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে বাংলাদেশের যুবাদের দ্বিতীয় ম্যাচ। বুলাওয়ের কুইন্স স্পোর্টস ক্লাবে ম্যাচটিতে বাংলাদেশের প্রতিপক্ষ ছিল নিউজিল্যান্ড।

ভারতের কাছে হেরে বিশ্বকাপ শুরু করা বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের জন্য এখন শেষ ম্যাচটি হয়ে গেছে ‘নকআউট’। সুপার সিক্সে উঠতে ২৩ জানুয়ারি হারারেতে সেই ম্যাচে যুক্তরাষ্ট্রের কাছে হারা চলবে না বাংলাদেশের। দুই ম্যাচে বাংলাদেশের পয়েন্ট ১, যুক্তরাষ্ট্রেরও ১। তবে বাংলাদেশ ওপরে আছে নেট রান রেটে এগিয়ে থাকায়। বাংলাদেশের নেট রান রেট -০.৬২১, যুক্তরাষ্ট্রের -৩.১৪৪। দুই ম্যাচের দুটিই পরিত্যক্ত হওয়ায় নিউজিল্যান্ডের পয়েন্ট ২। প্রথম দুই ম্যাচেই জয় পাওয়া ভারত উঠে গেছে সুপার সিক্সে। প্রতিটি গ্রুপ থেকে সুপার সিক্সে উঠবে ৩টি করে দল।

চলমান অনূর্ধ্ব–১৯ বিশ্বকাপের সবচেয়ে পরিচিত দৃশ্য
চলমান অনূর্ধ্ব–১৯ বিশ্বকাপের সবচেয়ে পরিচিত দৃশ্য
আইসিসি

বাংলাদেশ যুক্তরাষ্ট্রকে হারিয়ে বা ওই ম্যাচে অন্তত ১ পেয়ে সুপার সিক্সে উঠলেও সেমিফাইনাল খেলা একটু কঠিনই হয়ে গেল। প্রথম পর্ব থেকে সুপার সিক্সে ওঠা গ্রুপসঙ্গীদের বিপক্ষে পাওয়া পয়েন্ট যোগ হবে সুপার সিক্সে। ভারত ও নিউজিল্যান্ডের বিপক্ষে দুই ম্যাচে বাংলাদেশের পয়েন্ট মোটে ১। ভারত প্রথম পর্বের শেষ ম্যাচে নিউজিল্যান্ডকে হারালে দলটি সুপার সিক্স শুরু করবে ৪ পয়েন্ট নিয়ে। সুপার সিক্সে বাংলাদেশের সম্ভাব্য প্রতিপক্ষ ইংল্যান্ডও ওই পর্ব শুরু করতে পারে ৪ পয়েন্ট নিয়ে।


আজ ম্যাচ শুরুই হয়েছিল দেরিতে। শুরুর আগেই ৪৭ ওভারের হয়ে যায় ম্যাচ। টসে জিতে ফিল্ডিং নেয় বাংলাদেশ। নিউজিল্যান্ড ১০ ওভারে ১ উইকেটে ৫১ রান তোলার পর আবার বৃষ্টি নেমে খেলা থামিয়ে দেয়। এরপর আর শুরু করা যায়নি খেলা।

পয়েন্ট তালিকা: গ্রুপ ‘বি’


ম্যাচজয়হারফল হয়নিনে.রা.রে.পয়েন্ট
ভারত২২০০৪২.০২৫
নিউজিল্যান্ড২০০২২–
বাংলাদেশ২০১১১–০.৬২১
যুক্তরাষ্ট্র২০১১১–৩.১৪৪


ক্রিকেট থেকে আরও পড়ুন

Post a Comment

0 Comments

Close Menu