Ad Code

তুরস্ক কোনো যুদ্ধে জড়াবে না: এরদোগান

তুরস্ক কোনো যুদ্ধে জড়াবে না: এরদোগান

তুরস্ককে কোনো আঞ্চলিক যুদ্ধে টেনে নেওয়া যাবে না বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট এরদোগান। তিনি বলেছেন, ইসরায়েল–যুক্তরাষ্ট্র ও ইরানকে ঘিরে যে উত্তেজনা তৈরি হয়েছে, তার মধ্যে থেকেও আঙ্কারা নিজেকে দূরে রাখার চেষ্টা করছে।

রমজান উপলক্ষে আয়োজিত এক ইফতার অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে এরদোয়ান বলেন, তুরস্কের দিকে আসা ইরানের একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তৃতীয়বারের মতো প্রতিহত করেছে তুর্কি কর্তৃপক্ষ। তিনি জোর দিয়ে বলেন, দেশের আকাশসীমার নিরাপত্তা নিশ্চিত করতে তুরস্ক সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে।

এরদোয়ান বলেন, “এই পুরো প্রক্রিয়ায় আমরা আমাদের আকাশসীমার বিরুদ্ধে যেকোনো হুমকির বিষয়ে প্রতিরোধমূলক সব ধরনের পদক্ষেপ নিচ্ছি—যেমনটি আমরা গত রাতেও করেছি।” তিনি আরও বলেন, সরকারের প্রধান লক্ষ্য হচ্ছে তুরস্ককে এই বিস্তৃত আঞ্চলিক সংঘাতের বাইরে রাখা।

এরদোয়ান বলেন, “আমাদের প্রধান অগ্রাধিকার হলো আমাদের দেশকে এই আগুনের গর্ত থেকে দূরে রাখা।”

বিশ্লেষকদের মতে, ইসরাইল–যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান উত্তেজনা মধ্যপ্রাচ্যে নতুন করে অস্থিতিশীলতা তৈরি করেছে। এমন পরিস্থিতিতে তুরস্কের অবস্থান আঞ্চলিক কূটনীতিতে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। 




ইরান আত্মসমর্পণ করতে চলেছে, দাবি ডোনাল্ড ট্রাম্পের


যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধে ইরান আত্মসমর্পণ করতে চলেছে। গত বুধবার জি–৭–এর নেতাদের ভার্চ্যুয়াল বৈঠকে তিনি এ কথা বলেন। মার্কিন সংবাদমাধ্যম এক্সিওস শুক্রবার এই তথ্য জানায়।

এক্সিওসের খবরে বলা হয়েছে, বৈঠকে ট্রাম্প বলেন, “আমাদের সবার জন্য হুমকি হয়ে দাঁড়ানোর একটি ক্যানসার থেকে মুক্তি পেয়েছি।” তিনি যুক্তরাষ্ট্রের ইরানে অভিযান ‘এপিক ফিউরি’-এর সাফল্য নিয়েও গর্ব প্রকাশ করেন।

বৈঠকে ট্রাম্প আরও বলেন, “কেউ জানে না ইরানের নেতা এখন কে। তাই আত্মসমর্পণ ঘোষণার জন্য সেখানে কেউ নেই।” এ মন্তব্য সম্পর্কে জানতে হোয়াইট হাউসের সঙ্গে যোগাযোগ করেছিল রয়টার্স, তবে তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানা যায়নি।

গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের বিরুদ্ধে আগ্রাসন শুরু করে। এরপর ইরান পাল্টা হামলা চালায়, যার ফলে যুদ্ধ পুরো মধ্যপ্রাচ্যে ছড়িয়ে পড়ে। বৃহস্পতিবার যুদ্ধের ১৪তম দিনেও অঞ্চলে ব্যাপক হামলা হয়। এদিন ইরাকের আকাশসীমায় একটি মার্কিন জ্বালানি তেল সরবরাহকারী সামরিক বিমান বিধ্বস্ত হয়, এতে ছয় মার্কিন সেনা নিহত হন।

তবে তেহরান আত্মসমর্পণ বা যুদ্ধবিরতির বারবার চেষ্টা নাকচ করেছে। সম্প্রতি ইরানের পক্ষ থেকে হুমকি দেওয়া হয়েছে, এই যুদ্ধের শেষ তারা নির্ধারণ করবে। বৃহস্পতিবার ট্রাম্প বলেন, ইরানের নেতারা “উন্মাদ নিকৃষ্ট মানুষ” এবং তাদের হত্যা করা তার জন্য “বড় সম্মানের বিষয়” হবে।

















Post a Comment

0 Comments

Close Menu