ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েলে কাৎজ হুঁশিয়ারি দিয়ে বলেছেন, হিজবুল্লাহ যদি উত্তর ইসরায়েলে হামলা অব্যাহত রাখে, তবে ইসরায়েল লেবাননের ভূখণ্ড দখল করতে পারে। খবর আলজাজিরার।
কাৎজ লেবানন সরকারের কাছে আলটিমেটাম দিয়ে বলেছেন, হিজবুল্লাহকে থামাতে হবে, নইলে ইসরায়েলের সেনাবাহিনী লেবাননের ভূখণ্ডে ঢুকে নিজেরাই ব্যবস্থা নেবে।
তিনি বলেন, গতকাল হিজবুল্লাহ ইসরায়েল রাষ্ট্রের দিকে ব্যাপক রকেট হামলা চালিয়েছে।
কাৎজ বলেন, আমি লেবাননের প্রেসিডেন্টকে সতর্ক করেছি—যদি লেবানন সরকার তাদের ভূখণ্ড নিয়ন্ত্রণ করতে না পারে এবং হিজবুল্লাহকে উত্তরাঞ্চলের ইসরায়েলি জনগোষ্ঠীকে হুমকি দেওয়া ও হামলা চালানো থেকে থামাতে না পারে, তাহলে আমরা সেই ভূখণ্ড দখল করব এবং নিজেরাই ব্যবস্থা নেব।
0 Comments