Ad Code

যেসব অঞ্চলে টানা ৫ দিন বজ্রসহ বৃষ্টির আভাস


ঈদুল ফিতরের ছুটির মধ্যেই টানা কয়েকদিন ধরে দেশজুড়ে অব্যাহত রয়েছে ঝড়-বৃষ্টি। সবশেষ ২৪ ঘণ্টায়ও দেশে সর্বোচ্চ ৮ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। তবে এখনো ৩৩ ডিগ্রির ঘরেই রয়েছে সর্বোচ্চ তাপমাত্রা। এই অবস্থায় আরো ৫ দিন বৃষ্টিপাতের প্রবণতা বাড়তে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সেই সঙ্গে আগামী ৫ দিনও দেশের বিভিন্ন অঞ্চলে ঝরতে পারে স্বস্তির বৃষ্টি।


আবহাওয়াবিদ নাজমুল হক জানিয়েছেন, মঙ্গলবার (২৪ মার্চ) সকাল ৯টা পর্যন্ত রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। পাশাপাশি বুধবার (২৫ মার্চ) একই সময় পর্যন্ত রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের দু’এক জায়গায় বৃষ্টি হতে পারে।

এরমধ্যে মঙ্গলবার সারাদেশে দিনের তাপমাত্রা অন্তত ২ ডিগ্রি বাড়তে পারে। পাশাপাশি এই সময়ে রাতের তাপমাত্রাও কিছুটা বাড়তে পারে। এছাড়া বুধবারও সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় ১ থেকে ২ ডিগ্রি বৃদ্ধি পেতে পারে।

এদিকে বৃহস্পতিবার (২৬ মার্চ) সকাল ৯টা পর্যন্ত ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। তবে এই সময়েও সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।


অন্যদিকে আগামী শুক্র ও শনিবার (২৭-২৮ মার্চ) সকাল ৯টা পর্যন্ত রংপুর বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। তবে এই দু’দিনে সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

গত ২৪ ঘণ্টায় সিলেটে দেশের সর্বোচ্চ ৮ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহাওয়া অধিদপ্তর। পাশাপাশি এই সময়ে দিনাজপুরে ৪ মিলিমিটারসহ দেশের কিছু অঞ্চলে সামান্য বৃষ্টি হয়েছে।

অন্যদিকে রোববার (২২ মার্চ) সন্ধ্যায় কক্সবাজারের টেকনাফে দেশের সর্বোচ্চ ৩৩ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। আর এই সময়ে রাজধানী ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৭ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। এই অবস্থায় বর্ধিত ৫ দিনে দেশে বৃষ্টিপাতের প্রবণতা বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।





বিষয়সমূহ

তাপমাত্রা 









Post a Comment

0 Comments

Close Menu