চলমান ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধে তেহরানের ৪২ টি নৌযান ধ্বংস করেছে যুক্তরাষ্ট্র -এমনটা দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সাম্প্রতিক হামলা দেশটির সামরিক সক্ষমতাকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করেছে বলে জানান তিনি।
শনিবার (৭ মার্চ) ফ্লোরিডায় এক অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সময় ট্রাম্প জানান, এই অভিযানে ইরানের নৌবাহিনী, বিমান বাহিনী এবং যোগাযোগ অবকাঠামো ব্যাপকভাবে বিধ্বস্ত হয়েছে।
তিনি বলেন, ‘গত কয়েক দিনে মার্কিন বাহিনী ইরানের ৪২টি যুদ্ধজাহাজ ধ্বংস করেছে। সেই সঙ্গে দেশটির বিমান শক্তি এবং টেলিযোগাযোগ ব্যবস্থার একটি বড় অংশ অকেজো করে দেওয়া হয়েছে। অভিযানে ইরানের পারমাণবিক কর্মসূচির সাথে সংশ্লিষ্ট স্থাপনাগুলোকেও লক্ষ্যবস্তু করা হয়েছে।’
মার্কিন প্রেসিডেন্টের দাবি, এই হামলার আগে তেহরান পারমাণবিক অস্ত্র অর্জনের অত্যন্ত কাছাকাছি পৌঁছে গিয়েছিল। পুরো অভিযানটিকে একটি বিশাল সাফল্য হিসেবে অভিহিত করে ট্রাম্প বলেন, এই হামলা ইরানের সামরিক শক্তির ওপর এক চূড়ান্ত আঘাত।
এদিকে, হোয়াইট হাউস সূত্রে জানা গেছে, প্রেসিডেন্ট ট্রাম্প পরবর্তীতে ডেলাওয়্যারের ডোভার এয়ার ফোর্সবাসে যাবেন। সেখানে চলমান এই যুদ্ধে এ পর্যন্ত নিহত হওয়া ছয় মার্কিন সেনার মরদেহ রাষ্ট্রীয় মর্যাদায় গ্রহণের অনুষ্ঠানে তিনি উপস্থিত থাকবেন। ইরানের ওপর হামলা চলমান থাকবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ট্রাম্প। অবশ্য ইরানি কর্তৃপক্ষ বলেছে কোনোমতেই ট্রাম্পের কাছে আত্মসমর্পণ করবে না তেহরান। চলমান যুদ্ধে এখনও পর্যন্ত ইরানে ১৩৩১,যুক্তরাষ্ট্রে ৬,ইসরায়েলে ১১ জন নিহতের খবর নিশ্চিত করেছে আন্তজার্তিক গণমাধ্যমগুলো।
ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরু করে ‘বিশ্বের উপকার করেছে’ যুক্তরাষ্ট্র: ট্রাম্প
ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরু করে ‘বিশ্বের উপকার করেছে’ যুক্তরাষ্ট্র: ট্রাম্প
ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরু করে যুক্তরাষ্ট্র পুরো বিশ্বর উপকার করেছে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন অভিযানের অগ্রগতিকে তিনি অসাধারণ সাফল্য হিসেবে মনে করে।
মার্কিন প্রেসিডেন্ট বলেন, ০ থেকে ১০ এর স্কেলে তাঁর দেশের ইরানের বিরুদ্ধে অভিযানের অগ্রগতির মান হলো ১৫।
ট্রাম্প বলেন, ‘ইরানের বিরুদ্ধে যুদ্ধ মধ্যপ্রাচ্যের জন্য নয়, বরং পুরো বিশ্বের জন্য আমরা একটি সেবা দিচ্ছি।’
মার্কিন-ইসরায়েলি হামলায় ইরানে নিহত নেতাদের দিকে ইঙ্গিত করে ট্রাম্প বলেন, ‘এরা ছিল অসুস্থ মানুষ, খুবই অসুস্থ মানুষ।’
সূত্র: আল জাজিরা
১৬টি ইরানি বিমান ধ্বংসের দাবি ইসরায়েলের
ইরানের রাজধানী তেহরানে রাতভর হামলায় ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)-এর কুদস ফোর্সের ১৬টি বিমান ধ্বংস করেছে বলে দাবি করেছে ইসরায়েলি সামরিক বাহিনী। কুদস ফোর্সের দায়িত্ব হলো ইরানের সীমান্তের বাইরে বিভিন্ন অভিযান পরিচালনা করা। খবর আল-জাজিরার।
শনিবার (৭ মার্চ) এক বিবৃতিতে ইসরায়েলি সেনাবাহিনী এ খবর জানায়।
0 Comments