Ad Code

ভোটের হার ৫৯%, জানালেন ইসি কর্মকর্তা

 

উচ্ছ্বসিত ভোটাররা এমন লাইনে দাঁড়িয়ে ভোট দিয়েছিলেন গতকাল বৃহস্পতিবার। দৃশ্যটি ঢাকার তেজগাঁওয়ে বটমলি হোম বালিকা উচ্চবিদ্যালয় কেন্দ্রের
উচ্ছ্বসিত ভোটাররা এমন লাইনে দাঁড়িয়ে ভোট দিয়েছিলেন গতকাল বৃহস্পতিবার। দৃশ্যটি ঢাকার তেজগাঁওয়ে বটমলি হোম বালিকা উচ্চবিদ্যালয় কেন্দ্রেরছবি: সাজিদ হোসেন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ভোটারদের ৫৯ শতাংশ ভোট দিয়েছেন বলে তথ্য দিয়েছেন নির্বাচন কমিশনের একজন কর্মকর্তা।

আজ শুক্রবার সকালে ঢাকার আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নির্বাচনের ফলাফল ঘোষণার কার্যক্রম শেষের পর ইসির জনসংযোগ পরিচালক রুহুল আমিন মল্লিক এ তথ্য সাংবাদিকদের জানিয়েছেন।

গতকাল বৃহস্পতিবার দিনভর ভোট গ্রহণের পর গণনা শেষে ফলাফল ঘোষণা শুরু করে ইসি। আজ বেলা সাড়ে ১১টা পর্যন্ত ২৯৭টি আসনের ফল জানানোর পর ফলাফল ঘোষণার কার্যক্রম সমাপ্ত করা হয়। চট্টগ্রামের দুটি আসনের ফলাফল আইনি জটিলতার কারণে আপাতত ঘোষণা করা হচ্ছে না বলে জানানো হয়। প্রার্থীর মৃত্যুর কারণে শেরপুর-৩ আসনের নির্বাচন আগেই স্থগিত করা হয়েছিল।



ফলাফল ঘোষণার কার্যক্রম শেষ করে উঠে যাওয়ার সময় নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ এবং ইসি সচিব আখতার আহমেদ ভোটের হারের বিষয়ে কোনো তথ্য দেননি।

এরপর সাংবাদিকেরা জানতে চাইলে ইসির জনসংযোগ পরিচালক রুহুল আমিন মল্লিক বলেন, ‘প্রদত্ত ভোটের শতকরা হার ৫৯.৪৪।’

গতকাল ভোট গ্রহণ চলার সময় বেলা ২টা পর্যন্ত ৪৭ দশমিক ৯১ শতাংশ বলে ইসির পক্ষ থেকে জানানো হয়েছিল। এরপর গতকাল এ বিষয়ে আর কোনো তথ্য দেওয়া হয়নি।

এবারের নির্বাচনে মোট ভোটার ছিল ১২ কোটি ৭৭ লাখ ১১ হাজার ৭৯৩ জন। এর মধ্যে পুরুষ ছিল ৬ কোটি ৪৮ লাখ ২৫ হাজার ৩৬১ জন, নারী ছিল ৬ কোটি ২৮ লাখ ৮৫ হাজার ২০০ জন, হিজড়া পরিচয়ে ভোটার হন ১ হাজার ২৩২ জন।


বাংলাদেশে সংসদ নির্বাচনের মধ্যে ভোটের হার সবচেয়ে বেশি ছিল ২০০৮ সালে অনুষ্ঠিত ত্রয়োদশ সংসদ নির্বাচনে, সেবার ভোটের হার ছিল ৮৭ দশমিক ১৩। ভোটের হার সবচেয়ে কম ছিল ১৯৯৬ সালের ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত ষষ্ঠ সংসদ নির্বাচনে ২৬ দশমিক ৫৪ শতাংশ।

১৯৭৩ সালে অনুষ্ঠিত প্রথম সংসদ নির্বাচনে ভোটের হার ছিল ৫৫ দশমিক ৬১ শতাংশ। এরপর ১৯৭৯ সালের দ্বিতীয় সংসদ নির্বাচনে, ১৯৮৬ সালের তৃতীয় সংসদ নির্বাচনে, ১৯৮৮ সালের চতুর্থ সংসদ নির্বাচনে ভোটের হার ছিল যথাক্রমে ৪৯ দশমিক ৬৭, ৬০ দশমিক ৩৭ ও ৫৪ দশমিক ৯৩ শতাংশ।

১৯৯১ সালে অনুষ্ঠিত পঞ্চম সংসদ নির্বাচনে ভোটের হার ছিল ৫৫ দশমিক ৪৫। ১৯৯৬ সালের জুন মাসে অনুষ্ঠিত সপ্তম সংসদ নির্বাচনে, ২০০১ সালে অনুষ্ঠিত অষ্টম সংসদ নির্বাচনে ভোটের হার ছিল যথাক্রমে ৭৪ দশমিক ৯৬ ও ৭৫ দশমিক ৫৯ শতাংশ।

২০১৪ সালের দশম সংসদ নির্বাচন, ২০১৮ সালের একাদশ সংসদ নির্বাচন এবং ২০২৪ সালে অনুষ্ঠিত দ্বাদশ সংসদ নির্বাচনে ভোটের হার ছিল যথাক্রমে ৮০ দশমিক ২০ শতাংশ, ৪১ দশমিক ৮১ ও ৪১ দশমিক ৮১ শতাংশ।








Post a Comment

0 Comments

Close Menu