Ad Code

শামা ওবায়েদ-নায়াব ইউসুফসহ তিনটি আসনে বিএনপি, একটিতে জামায়াত জয়ী

 

বাঁ থেকে জামায়াতের ইলিয়াস মোল্লা এবং বিএনপির শামা ওবায়েদ, নায়াব ইউসুফ ও শহিদুল ইসলাম বাবুল
বাঁ থেকে জামায়াতের ইলিয়াস মোল্লা এবং বিএনপির শামা ওবায়েদ, নায়াব ইউসুফ ও শহিদুল ইসলাম বাবুলছবি: সংগৃহীত

ফরিদপুরের চারটি সংসদীয় আসনের মধ্যে তিনটিতে বিএনপি ও একটিতে জামায়াতে ইসলামীর প্রার্থী বিজয়ী হয়েছেন। বিএনপির তিনটি আসনের মধ্যে ফরিদপুর-২ আসনে দলের ফরিদপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ও ফরিদপুর-৩ আসনে কেন্দ্রীয় মহিলা দলের যুগ্ম সাধারণ সম্পাদক নায়াব ইউসুফ জয়ী হয়েছেন।

ভোট গণনা শেষে গতকাল শুক্রবার দিবাগত রাত সোয়া একটার দিকে বেসরকারিভাবে এ ফলাফল ঘোষণা করেন জেলা রিটার্নিং কর্মকর্তা ও ফরিদপুরের জেলা প্রশাসক মো. কামরুল হাসান মোল্লা। তিনি বলেন, কেন্দ্র থেকে পাওয়া ফলাফলের পাশাপাশি পোস্টাল ব্যালটের ফলাফল যোগ করে এ ফলাফল ঘোষণা করা হয়েছে।



রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, ফরিদপুর-১ (বোয়ালমারী-আলফাডাঙ্গা-মধুখালী) আসনে ১ লাখ ৫৪ হাজার ১৪৫ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন জামায়াতের প্রার্থী মো. ইলিয়াস মোল্লা। তিনি ঢাকা মহানগর জামায়াতের মজলিশে শুরা সদস্য। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির ধানের শীষ প্রতীকের প্রার্থী খোন্দকার নাসিরুল ইসলাম পেয়েছেন ১ লাখ ২৬ হাজার ৪৭৬ ভোট।

ফরিদপুর-২ (নগরকান্দা-সালথা) আসনে ১ লাখ ২১ হাজার ৯৯৪ ভোট পেয়ে জয়ী হয়েছেন বিএনপি প্রার্থী শামা ওবায়েদ। তিনি বিএনপির প্রয়াত মহাসচিব ও সাবেক মন্ত্রী কে এম ওবায়দুর রহমানের মেয়ে। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী শাহ মো. আকরাম আলী ৮৯ হাজার ৩০৫ ভোট পেয়েছেন।


ফরিদপুর-৩ আসনে বিএনপির প্রার্থী নায়াব ইউসুফ ১ লাখ ৪৮ হাজার ৫৪৫ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তিনি বিএনপির সাবেক ভাইস চেয়ারম্যান ও একাধিকবারের মন্ত্রী চৌধুরী কামাল ইবনে ইউসুফের মেয়ে। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের আবদুত তাওয়াব পেয়েছেন ১ লাখ ২৪ হাজার ১১৫ ভোট।

ফরিদপুর-৪ আসনে বিএনপির প্রার্থী কৃষক দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুল ১ লাখ ২৭ হাজার ৪৪৩ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের প্রার্থী সারোয়ার হোসেন পেয়েছেন ৭৫ হাজার ৮০৫ ভোট।







জেলা থেকে আরও পড়ুন

Post a Comment

0 Comments

Close Menu