Ad Code

১৮ মাস পর রাজবাড়ী জেলা আওয়ামী লীগের কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন

 

রাজবাড়ী জেলা আওয়ামী লীগের কার্যালয়ে জাতীয় পতাকা ও উদ্বোধনী ব্যানার টাঙানো হয়। আজ মঙ্গলবার দুপুরে রাজবাড়ী শহরের রেলগেট শহীদ স্মৃতিচত্বর–সংলগ্ন এলাকায় জেলা আওয়ামী লীগের কার্যালয়ে
রাজবাড়ী জেলা আওয়ামী লীগের কার্যালয়ে জাতীয় পতাকা ও উদ্বোধনী ব্যানার টাঙানো হয়। আজ মঙ্গলবার দুপুরে রাজবাড়ী শহরের রেলগেট শহীদ স্মৃতিচত্বর–সংলগ্ন এলাকায় জেলা আওয়ামী লীগের কার্যালয়ে

১৮ মাস পর রাজবাড়ী জেলা আওয়ামী লীগের কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন ও উদ্বোধনী ব্যানার টাঙানো হয়েছে। আজ মঙ্গলবার সকালে রাজবাড়ী শহরের রেলগেট শহীদ স্মৃতিচত্বর–সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ভ্যানচালক ইসমাইল হোসেন জানান, মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে তিনি কার্যালয়ের সামনে একটি ট্রাক থেকে ভ্যানে মালামাল তুলছিলেন। এ সময় ১৭-১৮ বছর বয়সী দুই তরুণ এসে আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন করেন এবং একটি ব্যানার টাঙিয়ে তাঁরা দ্রুত চলে যান।


আজ দুপুরে সরেজমিনে দেখা যায়, টাঙানো ব্যানারটি রাজবাড়ী জেলা যুবলীগের সাধারণ সম্পাদক নুরুজ্জামান মিয়ার নামে। ব্যানারে লেখা রয়েছে, ‘কেন্দ্রীয় নির্দেশনায় বিভিন্ন কার্যক্রম পরিচালিত হচ্ছে এবং তারই ধারাবাহিকতায় অফিসের শুভ উদ্বোধন করা হলো।’ সন্ধ্যার দিকে কার্যালয়ে জাতীয় পতাকা টাঙানো দেখা গেলেও ব্যানারটি দেখা যায়নি।

উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে আওয়ামী লীগের কার্যালয়ে প্রকাশ্যে কোনো সাংগঠনিক কার্যক্রম দেখা যায়নি। ১৮ মাস পর আজ হঠাৎ জাতীয় পতাকা উত্তোলন ও উদ্বোধনী ব্যানার টাঙানো ঘিরে এলাকায় নতুন করে আলোচনা চলছে।

এ বিষয়ে রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) তাপস কুমার পাল প্রথম আলোকে বলেন, ‘আওয়ামী লীগ কার্যালয়ে পতাকা উত্তোলনের বিষয়টি সকালে জানার পর আমাদের জেলা পুলিশ ও গোয়েন্দা সংস্থার সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।’





জেলা থেকে আরও পড়ুন




Post a Comment

0 Comments

Close Menu