Ad Code

নাসীরুদ্দীন পাটওয়ারীকে ঘিরে 'ভুয়া’ ‘ভুয়া' স্লোগান, বেরিয়ে গেলেন সেনাবাহিনীর হস্তক্ষেপে

 

১৪: ০৭
মুন্সিগঞ্জ সদরের পিটিআই ভোটকেন্দ্রে ভোট দিয়ে হাস্যোজ্বল সঞ্চিতা দাস। ছবিটি বেলা ১১টার দিকে তোলা
মুন্সিগঞ্জ সদরের পিটিআই ভোটকেন্দ্রে ভোট দিয়ে হাস্যোজ্বল সঞ্চিতা দাস। ছবিটি বেলা ১১টার দিকে তোলা
ছবি: সুমন ইউসুফ
১৪: ০১

খুলনায় ভোটকেন্দ্রে নেতার মৃত্যু, জামায়াতের বিরুদ্ধে ধাক্কা দেওয়ার অভিযোগ বিএনপির


খুলনায় ভোটকেন্দ্রে গিয়ে মহানগর বিএনপি নেতা মহিবুজ্জামান কচি (৬০) মারা গেছেন। বৃহস্পতিবার সকাল ৯টার দিকে খুলনা আলিয়া মাদ্রাসার ভোটকেন্দ্রে এ ঘটনা ঘটেছে। মহিবুজ্জামান কচি খুলনা মহানগর বিএনপির সাবেক দপ্তর সম্পাদক ছিলেন।

বিএনপির অভিযোগ, মহিবুজ্জামান কচি সকালেই খুলনা আলিয়া মাদ্রাসার ভোটকেন্দ্রে ভোট দিতে গিয়েছিলেন। কেন্দ্রের ভেতরে ভোট চাওয়ার বিরোধিতা করলে প্রতিপক্ষ জামায়াতের লোকজন তাঁকে ধাক্কা দিয়ে ফেলে দেন। এতে তিনি পড়ে গিয়ে মাথায় আঘাত পান। পরে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। বিস্তারিত পড়তে এখানে ক্লিক করুন


নাসীরুদ্দীন পাটওয়ারীকে ঘিরে 'ভুয়া’ ‘ভুয়া' স্লোগান, বের হলেন সেনাবাহিনীর হস্তক্ষেপে

ঢাকা-৮ সংসদীয় আসনে জামায়াতে ইসলামী নেত়ত্বাধীন ১১-দলীয় নির্বাচনী ঐক্যের প্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারীকে ঘিরে 'ভুয়া’ ‘ভুয়া' স্লোগান দেওয়ার ঘটনা ঘটেছে৷ উত্তেজনা চলে ১০ থেকে ১৫ মিনিট৷ পরে সেনাবাহিনীর হস্তক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণ আসে৷ পাটওয়ারী গাড়িতে করে চলে যান৷

বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে ঢাকা-৮ আসনভুক্ত শাহজাহানপুরে রেলওয়ে সরকারি উচ্চ বিদ্যালয় কেন্দ্রে নাসীরুদ্দীন ঢুকতে গেলে এ ঘটনা ঘটে৷ তাঁকে ঘিরে ‘ভুয়া’ ‘ভুয়া’ স্লোগান দেন বিএনপির প্রার্থী মির্জা আব্বাসের একদল নেতা-কর্মী৷

পাটওয়ারীকে ঘিরে উত্তেজনা তৈরি হলে সেনাবাহিনীর পাহারায় ওই এলাকা ছাড়েন নাসীরুদ্দীন পাটওয়ারী৷

অবশ্য এ ঘটনায় পাটওয়ারী ও মির্জা আব্বাসের বক্তব্য তাৎক্ষণিকভাবে জানা সম্ভব হয়নি৷


১৩: ৪৯

বিএনপির বিজয় সুনিশ্চিত: মাহদী আমিন

বিএনপির জাতীয় সংসদ নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র ও দলটির চেয়ারম্যানের উপদেষ্টা মাহদী আমিন বলেন, দীর্ঘদিন পর মানুষ ভোটের অধিকার প্রতিষ্ঠার সুযোগ পেয়েছে। জনগণের এই ভোটের অধিকার প্রতিষ্ঠার মাধ্যমে একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনে বিএনপির বিজয় সুনিশ্চিত হতে চলেছে।

বৃহস্পতিবার দুপুরে রাজধানীর গুলশানে দলের নির্বাচন পরিচালনা কমিটির কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন মাহদী আমিন।


পরাজয়ের শঙ্কায় প্রতিপক্ষ রাজনৈতিক দল গতকাল রাত থেকে অনেক জায়গায় অনাকাঙ্ক্ষিত ও সহিংস বেশ কিছু ঘটনার জন্ম দিয়েছে বলেও উল্লেখ করেন মাহদী আমিন। তিনি বলেন, 'সংগঠিত ঘটনাগুলো নির্বাচনি আচরণবিধির সুস্পষ্ট লঙ্ঘন।'

নোয়াখালীর হাতিয়া এবং কুমিল্লার চৌদ্দগ্রামসহ দেশব্যাপী বেশ কিছু জায়গায় কিছু অসংগতি, কারচুপি এবং সহিংসতা ঘটেছে উল্লেখ করে মাহদী আমিন অভিযোগ করেন, 'হাতিয়ায় ইতিমধ্যে আমাদের এজেন্টদের বের করে দেওয়ার অভিযোগ এসেছে। বিষয়টি আমরা কর্তৃপক্ষের দৃষ্টিতে এনেছি। সেখানে অনেক ধরনের সহিংসতা করছে আমাদের প্রতিপক্ষ রাজনৈতিক দল।'






Post a Comment

0 Comments

Close Menu