১২ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট চলাকালে কেন্দ্রগুলোকে ধূমপানমুক্ত এলাকা হিসেবে নিশ্চিত করার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
ইসি সচিবালয়ের জ্যেষ্ঠ সহকারী সচিব মো. শহিদুল ইসলামের সই করা এক চিঠিতে এ কথা বলা হয়েছে। চিঠিটি সম্প্রতি সব রিটার্নিং কর্মকর্তার কাছে পাঠানো হয়েছে।
চিঠিতে ইসি বলেছে, ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ভোট গ্রহণ চলাকালে কেন্দ্রগুলোকে ধূমপানমুক্ত এলাকা হিসেবে নিশ্চিত করতে নির্বাচন কমিশন সিদ্ধান্ত নিয়েছে। এ সিদ্ধান্ত অনুসারে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে অনুরোধ করা হলো।
বাংলাদেশ থেকে আরও পড়ুন

0 Comments