Ad Code

পাকিস্তানকে ‘আরও জোরালো ও সুনির্দিষ্ট জবাব’ দেওয়া হবে: আফগান সেনাপ্রধান

 

আফগানিস্তানের সেনাপ্রধান ফাসিহউদ্দিন ফিতরাত
আফগানিস্তানের সেনাপ্রধান ফাসিহউদ্দিন ফিতরাতফাইল ছবি এএফপি

পাকিস্তান যদি আফগানিস্তানে আবারও হামলা চালায়, তাহলে কাবুল ‘আরও কঠোর জবাব’ দেবে। আফগানিস্তানের সেনাপ্রধান ফাসিহউদ্দিন ফিতরাত এই হুঁশিয়ারি দিয়েছেন। আফগানিস্তানের সংবাদমাধ্যম টোলো নিউজ এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।

আফগান সরকারের একটি সূত্র আল-জাজিরাকে জানিয়েছে, দক্ষিণ-পূর্ব আফগানিস্তানের খোস্ত প্রদেশেও বিমান হামলা চালিয়েছে পাকিস্তান।

আফগানিস্তানের আরেকজন কর্মকর্তা জানিয়েছেন, পাকতিকা প্রদেশে একটি বাড়িতে পাকিস্তানের হামলায় তিনজন বেসামরিক নাগরিক নিহত এবং সাতজন আহত হয়েছেন।

পাকিস্তানের সামরিক সূত্রের বরাতে আল-জাজিরার স্থানীয় সাংবাদিকেরা জানিয়েছেন, মধ্য আফগানিস্তানের লাঘমান প্রদেশেও আফগান তালেবান নেতৃত্বের একটি আস্তানায় হামলা চালানো হয়েছে।

এদিকে পাকিস্তান থেকে ফিরে আসা আফগান নাগরিক জরঘন আল-জাজিরাকে বলেন, বৃহস্পতিবার রাতে তাঁদের ক্যাম্পে হামলা শুরু হলে মানুষজন পরিবার নিয়ে দিগ্‌বিদিক ছুটতে শুরু করেন।

জরঘনের ভাষ্যমতে, তাঁরা সব মালামাল সেখানে ফেলে গেছেন। এমনকি কেউ কেউ তাঁদের সন্তানদের ফেলে পালিয়েছেন। দু-তিনটি শিশু নিখোঁজ রয়েছে। এ ছাড়া হামলায় তিন থেকে চারজন আহত হয়েছেন।





Post a Comment

0 Comments

Close Menu