Ad Code

#

ঢাবিতে ভর্তি নিয়ে জরুরি বার্তা, না মানলে বাতিল মনোনয়ন

 

ঢাবিতে ভর্তি নিয়ে জরুরি বার্তা, না মানলে বাতিল মনোনয়ন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষে ভর্তির বিষয় পছন্দক্রম ফরম পূরণ নিয়ে জরুরি নির্দেশনা দেওয়া হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে ওয়েবসাইটে এ ফরম পূরণ করতে হবে উত্তীর্ণ শিক্ষার্থীদের। এটি পূরণে ব্যর্থ হলে বিষয় মনোনয়ন পাবেন না শিক্ষার্থীরা এবং এর ফলে ভর্তির সুযোগ থেকেও বঞ্চিত হবেন তাঁরা। আগামীকাল মঙ্গলবার (২৭ জানুয়ারি ২০২৬) থেকে ফরম পূরণের প্রক্রিয়া শুরু হবে, চলবে ৫ ফেব্রুয়ারি ২০২৬ পর্যন্ত।


বিশ্ববিদ্যালয়ের ভর্তিবিষয়ক ওয়েবসাইটে এ–সংক্রান্ত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘২৭ জানুয়ারি ২০২৬ বেলা ৩টা থেকে ৫ ফেব্রুয়ারি ২০২৬ বেলা ৩টা পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত ওয়েবসাইটে প্রবেশ করে প্রয়োজনীয় সকল তথ্য সঠিকভাবে প্রদানপূর্বক বিষয় পছন্দক্রম ফরম পূরণ করতে হবে। পূরণকৃত ফরমটি প্রিন্ট করে নিজের কাছে সংরক্ষণ করতে হবে। নির্ধারিত সময়সীমার মধ্যে ফরম পূরণ না করলে কোনো প্রার্থীকে বিষয় মনোনয়নের জন্য বিবেচনা করা হবে না। সকল প্রার্থীকে নির্ধারিত সময়ের মধ্যে বিষয় পছন্দক্রম ফরম পূরণের জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো।’




ভর্তি থেকে আরও পড়ুন



Post a Comment

0 Comments

Close Menu